শেরপুরের ঝিনাইগাতীতে জাল ভোট দিয়ে গিয়ে আটক ২

 







শেরপুরের ঝিনাইগাতীতে জাল ভোট দিয়ে গিয়ে আটক ২


মোঃ বেলাল হোসাইন, শেরপুর। 


শেরপুরে স্থানীয় সরকারের অধীনে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলার ৭নং মালিঝিকান্দা ইউনিয়নে জাল ভোট দেওয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে।


আজ ৫ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত ঝিনাইগাতী উপজেলার ৭ নং মালিঝিকান্দা ইউনিয়নের রাঙামাটিয়া স.পা.বি. এর ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়া অবস্থায় ঐ গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ মনোহার হোসেন (১৫) ও মৃত আঃ খালেকের ছেলে মোঃ জায়েদ আলী (১৫) কে আটক করা হয়।


ঐ সময় অংশগ্রহণ মুলক পর্যবেক্ষণে হাতেনাতে আটক করেন নির্বাচনে বিশেষ দায়িত্বরত শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।


এছাড়াও জানা যায়, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে একাদিক মামলা সহ নির্বাচনী আচরণ বিধি ও নিষেধাজ্ঞা অমান্য করে মোটরযান চলাচল করায় ২৫ টি মোটর সাইকেল আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।


এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন এর নির্দেশনা মোতাবেক আমরা কঠোর অবস্থানে থাকবো।



আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের জয়

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন