আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক করার পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে।
বেলা ১১টায় মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
১৬ ফেব্রুয়ারি রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। দুই ডোজ টিকা নেওয়া থাকলে স্বশরীরে করা যাবে ক্লাস। তবে ১২ বছরের কম বয়সীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও।
এক মাস বন্ধ থাকার পর আবারও খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ২২ ফেব্রুয়ারি স্কুলে ফিরছেন দেশের সব শিক্ষার্থী।
যারা কেবল দুই ডোজ টিকা নিয়েছে তারা ক্লাস করতে পারবে শুধু। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত ১২ বছরের কম বয়সীদের শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহীদুল্লা।
আরও পড়ুনঃ পুরনো স্মার্টফোনের আয়ু বাড়ানোর ৫ উপায়
এক মাসেরও বেশি সময় পর করোনা শনাক্তের হার ১২ শতাংশের নিচে নামায় পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো। এর আগে ওমিক্রনের প্রভাবে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কারণে গত ১৩ ফেব্রুয়ারি চলমান ছুটি আরেক দফা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
এ ছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। যেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করে কার্যক্রম চালাতে পারে।
এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ কমে আসলে ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো আপত্তি থাকবে না আর।
মন্ত্রী বলেছেন, ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী কথা বলছেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই আপাদত। তবে আমাদের পরামর্শ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেওয়া হয়। আর স্কুল-কলেজের যেসব ছেলে-মেয়ে এখনো টিকা নেয়নি, তারা যেন দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা নিয়ে নেয়।
আরও পড়ুনঃ গরুপাচার-কান্ডে দেব কে জিজ্ঞেসাবাদ