আগামী ১৫ দিনের মধ্যে করোনার নতুন বিধি-নিষেধের প্রজ্ঞাপন জারি হবে। স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন করোনার টিকার সনদ ছাড়া হোটেল বা রেস্টুরেন্টে বসে খাবার খাওয়া যাবে না।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, যেতে হলে টিকা লাগবে।টিকা কার্ড দেখিয়ে রেস্টুরেন্টে খাওয়া যাবে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন বর্তমানে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি বলেন লকডাউনের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী র আগে বলেছিলেন ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পেলে লকডাউনের ঘোষণা আসতে পারে। তিনি বলেছিলেন আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের সবাই কে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
অনেক জায়গায় স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বললেও তা কার্যকর হচ্ছে না। স্বাস্থ্য বিধি মানার জন্য সরকার আরো কঠোর হবে। এখনই লকডাউন নয়, প্রতিরোধে গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী।