আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের কাছে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা টাইটেল টা দেখেই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কোন কাজটি শিখাতে চলেছি। আমার কথা কথা মত কাজ করলে আপনি কাজটি সহজেই করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেয় যেঃ-
১. প্রথমে আমরা জেনে নেই বিকাশ কি?
বিকাশ হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। বিকাশ দিয়ে আমরা খুব সহজে মোবাইলের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতে পারি। বিকাশ কি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
২. কিভাবে আপনি একটি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তা আমি আজ আপনাদের শিখাব;
প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপটি লগইন করে নিবেন। তারপর চেক করবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এর টাকা আছে কিনা। যদি আপনার একাউন্টে টাকা থাকে তাহলে আপনি পে বিল ওপশন এ ক্লিক করবেন।
তারপর আপনি পল্লীবিদ্যুৎ পোষ্টপেইড এ ক্লিক করবেন। তারপর বিকাশ আপনার কাছে একটি এসএমএস অ্যাকাউন্ট নাম্বার চাইবে।
এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি আমি আপনার বিদ্যুৎ বিলের কাগজ এ পাবেন। তারপর আপনি সেই নাম্বারটি কে সঠিকভাবে বসাবেন।
এসএমএস অ্যাকাউন্ট নাম্বার টি প্রশ্ন শেষ হলে আপনি প্রসেস টু পেতে ক্লিক করবেন। তারপর আপনি টাকার পরিমাণ দেখতে পারবেন যত টাকা আপনার বিদ্যুৎ বিল এসেছে।
তারপর আপনি ট্যাপ টু continue-তে ক্লিক করুন। তারপর আপনি আপনার বিকাশ পাসওয়ার্ড সঠিকভাবে দিবেন। তারপর আপনি নিচের ট্যাপ অপশন এ চেপে ধরবেন।
তাহলে আপনার কাজ শেষ। তারপর আপনার বিদ্যুৎ বিল সম্পন্ন হওয়ার একটি ম্যাসেজ পাবেন।
এভাবে আপনি আপনার পল্লী বিদ্যুৎ বিল বিকাশ এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন।
আশা করি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।