১ জানুয়ারি নিউজিল্যান্ডের বে ওভাল,মাউন্ট মঙ্গানুই স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের প্রথম টেষ্ট ম্যাচ শুরু হয়। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল বাংলাদেশের।
এর আগে নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এই প্রথম জিতলো তা আবার বড় ব্যবধানে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলাদেশের।
বাংলাদেশ টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসের ব্যাটিং এ নামে নিউজিল্যান্ড। ওপেনিং ব্যাটিং এ টম লাথাম ও ইয়াং। টম লাথাম কে ফেরান শরিফুল ইসলাম মাত্র ১ রানে আউট হয়ে যায় লাথাম।
তারপর ম্যাচের হাল ধরেন ইয়াং ও কনওয়ে দুজনে দলের হয়ে অনেক বড় রানের পার্টনারশিপ করেন। তারপর ইয়ও ফেরেন ১৩৫ বলে ৫২ রান করে। ইয়াং কে রান আউট করেন শান্তু ও লিটন দাস।
তারপর কনওয়ের সাথে জুটি বাদে রস টেইলর। তারপর রস টেইলর ও বেশিক্ষণ টিকতে পারেনি ৬৪ বলে ৩১ রান করে আউট হয়ে যান।
এরপর কনওয়ের সাথে জুটি বাদে নিকোলস দুজনে ভালোই রান করছিলেন। মুমিনুল হকের বলে মাঠ ছাড়ে কনওয়ে। তিনি করেন ২২৭ বলে ১২২ রান তার করা রানে দল অনেক এগিয়ে যায়।
আরও পড়ুনঃ বিয়ে করলেন মিম
তারপর নিকোলস কে মাঠের বাইরে ফেরান মুমিনুল হক। নিকোলস করেন ১২৭ বলে ৭৫ রান। তারপর আর কেউ বাংলাদেশী বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। ফলে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩২৮/১০ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেয় শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
তারপর জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং এ নামে বাংলাদেশ। ওপেনিং করেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। সাদমান ফেরেন ৫৫ বলে ২২ রান করে।
তারপর মাহমুদুল আর শান্ত ভালো ব্যাটিং করতে থাকে। ১০৯ বলে ৬৪ রান করে মাঠ ছাড়ে নাজমুল হোসাইন শান্ত। তারপর মাহমুদুল আর অধিনায়ক মুমিনুল হকের পার্টনারশিপ শুরু। দুজনে খেলেছে দূরদান্ত ইনিংস।
এরপর মাহমুদুল হাসান জয় মাঠ ছাড়ে ২২৮ বলে ৭৮ রান করে। তারপর মাঠে মুশফিকুর রহিম। মুমিনুল আর মুশফিক দল কে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছিল।
তারপর মুশফিকের বিদায় ঘন্টা বেজে গেল তিনি করেন ৫৩ বলে ১২ রান। এর পর মাঠে নামে লিটন দাস তিনি অনেক ভালো ব্যাট করেছেন।
তারপর মুমিনুল হকের বিদায় তিনি করেছেন ২৪৪ বলে ৮৮ রান। আর লিটন দাস করেন ১৭৭ বলে ৮৬ রান।
শেষ মুহূর্তে ম্যাচের হাল ধরেন মেহেদি মিরাজ তিনি করেছেন ৮৮ বলে ৪৭ রান। তারপর আর কেউ ঐভাবে রান করতে পারেনি। ফলে প্রথম ইনিংসে সংগ্রহ ৪৫৮/১০ রান।
প্রথম ইনিংসে ৪ টি উইকেট নেন বোল্ট ও ৩ উইকেট নেন উংগার।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিং এ নামে নিউজিল্যান্ড৷ ওপেনিং করেন টম লাথাম ও ইয়াং। দ্বিতীয় ইনিংসেও ব্যার্থ টম লাথাম মাত্র ১৪ রানে মাঠ ছাড়তে হয় তাকে। ইয়ও প্রথম ও দ্বিতীয় ইনিংসে ভালো খেলছেন।
তিনি দ্বিতীয় ইনিংসে করেন ১৭২ বলে ৬৯ রান। তারপর আর কোনো ব্যাটসম্যান বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। ফলে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ করে ১৬৯/১০ রান।
তারপর দ্বিতীয় ইনিংসের ব্যাটিং এ নামেন বাংলাদেশ। ওপেনিং করেন সাদমান ও শান্ত। সাদমানের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। এরপর শান্ত ও বেশিক্ষণ টিকতে পারেনি তিনি করেন ৪১ বলে ১৭ রান।
তারপর মুমিনুল হক আর মুশফিকুরের ব্যাটিং জয় পায় বাংলাদেশ। মুমিনুল করেন ১৩* ও মুশফিক করেন ৫* রান।
আরও পড়ুনঃ এমবাপ্পের হ্যাট্রিকে জয় পিএসজির