আজ ২ জানুয়ারি ২০২২ শেরপুর শহরের কুসুমহাটি বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে করে বাজের দোকানপাট আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
যেখানে আগুন লাগে সেখানে কিছু মনিহারি দোকান ও চাউলের দোকান ছিল। দোকানে থাকা সমস্ত মালামাল আগুনে পুড়ে ছায় হয়ে যায়।
গ্রামবাসীদের তথ্য মতে দোকানে আনুমানিক সময় ভোড় ৬ টা থেকে ৬.৩০ এর মধ্যে আগুন লাগে। আগুনের সূতপাত হয় বিদ্যুৎ থেকে। তারপর আশেপাশে দোকানে আগুন লাগে।
তারপর ফায়ারসার্ভিস খবরটি পেলে তারা ঘটনাস্থলে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। গ্রামবাসী এবং ফায়ারসার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুড়ে যায় প্রায় ১২টি দোকান ঘর। কয়েকজন দোকান মালিকের সাথে কথা বলে আমরা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারি।
সর্বোচ্চ ক্ষয়ক্ষতি (সুজন, কসমেটিকস =৩০লক্ষ)
(জুলহাস চাউল =২০ লক্ষ)
(আক্রাম মুদি৷ দোকান= ৬০-৭০ লক্ষ) (আখেল মুদি দোকান = ৬০-৭০ লক্ষ)
বিদ্যুৎতের খুঁটি থেকে মূলত আগুনের ঘটনা ঘটে। এই ঘটনার পর এখন সেখানে বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎতের খুঁটির পরিবর্তনের এবং বাজারের বিদ্যুৎ লাইনের পুনঃসংস্কার করছে।
আরও পড়ুনঃ সকল বোর্ডের শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা দেখে নিন