চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়









আজ সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৬ঃ১৫ মিনিট।

ম্যাচের শুরু থেকেই দূরদান্ত খেলেছে আর্জেন্টিনা। এর আগে চিলি কে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে হারিয়ে ছিল। আজ আবার ও চিল কে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ হারায় আর্জেন্টিনা। 

ম্যাচের মাত্র ৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। দলের হয়ে প্রথম গোলটি করেন ডি. মারিয়া।

তারপর চিলির প্রথম গোলটি পরিশোধ করতে খুব বেশি সময় লাগেনি। চিলি ২০ মিনিটে গোলের দেখা পায়। দলের হয়ে গোলটি করেন ব্রেরেটন।

তার করা গোলে দল সমতায় ফিরে আসে। এরপর ম্যাচের ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনার মার্তিনেজ।

ফলে ২-১ গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। আজকের ম্যাচে বল পজিশনে এগিয়ে ছিল চিলি। তাদের দখলে ৬০ শতাংশ বল দখলে ছিল। আর আর্জেন্টিনার দখলে ছিল ৪০ শতাংশ বল।

ম্যাচে রেফারি ৯ টি হলুদ কার্ড দেখান আম্পায়ার। এর মধ্যে ৪ টি আর্জেন্টিনার বিপক্ষে আর ৫ টি কার্ড দেখান চিলির বিপক্ষে। 

১৪ ম্যাচে ৯ জয় নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আর ১৫ ম্যাচে ৪ জয় নিয়ে গ্রুপের ৭ম স্থানে আছে চিল।


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন