আজ রাত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৩ঃ০০ মিনিট।
ম্যাচের শুরু থেকেই দূরদান্ত খেলেছে ব্রাজিল। এর আগে ইকুয়েডরের কে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে হারিয়ে ছিল ব্রাজিল। আজ আবার ও ইকুয়েডরের এর সাথে কে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ ড্র করে দুই দল।
ম্যাচের মাত্র ৬ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। দলের হয়ে প্রথম গোলটি করেন ক্যাসিমিরো। তার করা গোলে দল এগিয়ে যায়।
এরপর ম্যাচের ১৫ মিনিটে ইকুয়েডরের ডোমিনগুয়েজ কে লাল কার্ড দেখান আম্পায়ার। ম্যাচের ৫ মিনিট পর আর একবার লাল কার্ড দেখান আম্পায়ার।
এরপর ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলের রোয়াইয়াল কে লাল কার্ড দেখান আম্পায়ার। ফলে দুই দল ১০ জন করে নিয়ে খেলে।
ম্যাচের প্রথম হাফ টাইম শেষ হয় ১-০ গোলের ব্যবধানে। ফলে ১ গোলের লিড নিয়ে এগিয়ে থাকে ব্রাজিল।
বিরতির পর আবারো মাঠে নামে দুই দল। ম্যাচের শেষের দিকে ৭৫ মিনিটে গোলের দেখা পায় ইকুয়েডর। দলেন হয়ে একমাত্র গোলটি করেন টরেস।
টরেসের করা গোলে দল সমতায় ফিরে। ফলে ১-১ গোলের ব্যবধানে ড্র হয় ম্যাচ।
আজকের ম্যাচে বল পজিশনে এগিয়ে ছিল ব্রাজিল। তাদের দখলে ৫৫ শতাংশ বল দখলে ছিল। আর ইকুয়েডরের দখলে ছিল ৪৫ শতাংশ বল।
ম্যাচে রেফারি ৫ টি হলুদ কার্ড দেখান আম্পায়ার। এর মধ্যে ৩ টি ব্রাজিলের বিপক্ষে আর ২ টি কার্ড দেখান ইকুয়েডরের বিপক্ষে।
১৪ ম্যাচে ১১ জয় নিয়ে গ্রুপের ১ম স্থানে আছে ব্রাজিল। আর ১৫ ম্যাচে ৭ জয় নিয়ে গ্রুপের ৩য় স্থানে আছে ইকুয়েডর।
আরও পড়ুনঃ চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়