২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আগামীকাল শুক্রবার রাত ৩ঃ০০ মিনিটে মাঠে নামবে ব্রাজিল ও ইকুয়েডর।
ফুটবল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ব্রাজিল। এবার ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কাল মুখোমুখি হবে দুই দল।
দুই দলের সর্বশেষ ৬ ম্যাচের দেখায় ৪ টি জয় পেয়েছে ব্রাজিল ও ২ ম্যাচ ড্র হয়েছে। এই ৬ ম্যাচে ৯ টি গোল করেছে ব্রাজিল ও মাত্র ১ টি গোল করেছে ইকুয়েডর।
বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপে ১ম স্থান দখল করে রেখেছে ব্রাজিল। ১৩ ম্যাচে ১১ টি তেই জয় পেয়েছে ব্রাজিল আর দুটি ম্যাচ ড্র হয়েছে।
অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপে ৩য় স্থানে আছে ইকুয়েডর। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ১৪ টি ম্যাচ খেলে ৭ টি জয় ও ২ টি ড্র এবং ৫ টি ম্যাচ হেরেছে।
আরও পড়ুনঃ এবার বাজারে আসছে "মেসি বার্গার"
অন্যদিকে আরেক ম্যাচে হট ফেবারিট দল আর্জেন্টিনা কে দেখা যাবে চিলির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ০৬ঃ১৫ মিনিটে।
অলরেডি কাতার বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা। নতুন বছরে তাদের প্রতিপক্ষ চিলি। এর আগেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলি কে হারায় মেসির আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপে ২য় স্থানে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ১৩ টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮ টি ও ৫ টি ম্যাচ ড্র করেছে।
আরও পড়ুনঃ কপিরাইট ফ্রি ফটো ও ভিডিও ডাউনলোড ওয়েবসাইট