গুগল থেকে ফটো এবং ভিডিও ডাউনলোড করে যদি আমরা আমাদের ওয়েবসাইটে অথবা ইউটিউবে আপলোড করি তাহলে গুগল তার জন্য আমাদের কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে।
এর জন্য আমাদের জানতে হবে কোন ওয়েবসাইট গুলো থেকে আমরা এসব ডাউনলোড করলে গুগল কপিরাইট ধরবে না।
আমাদের অনেক সময় ওয়েবসাইট এবং ইউটিউব এর জন্য ভালো মানের ফটো ও ভিডিও দরকার পরে।
তো আমরা এসব ফটো ও ভিডিও ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইটে ঘুরে বেড়ায় কিন্তু কোনো লাভ হয় না।
আজ আমি এমন ৬টি ওয়েবসাইট এর নাম বলবো যেখান থেকে আপনি ফটো ও ভিডিও সহজে ডাউনলোড করে ওয়েবসাইটে ও ইউটিউবে আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না।
১. unsplash
এই unsplash সাইটটি আপনি একবার ঘুরে দেখতে পারেন। অনেক বড় একটি ওয়েবসাইট এখান খুব সহজেই ফটো ডাউনলোড করতে পারবেন একদম ফ্রি তে।
২. videvo
ফটো ও ভিডিও ডাউনলোড করার জন্য দূরদান্ত একটি ওয়েবসাইট। এটি একটি জনপ্রিয় সাইট। এখান থেকে আপনি ভালো মানের ফটো ও ভিডিও পেয়ে যাবেন।
৩. videezy
videezy অনেক সুন্দর একটি সাইট। এই সাইটে আপনি সব রকম ফটো ও ভিডিও পেয়ে যাবেন। একদম বিনামূল্যে এসব ফটো ও ভিডিও ডাউনলোড করতে পারবেন
৪. dareful
ফ্রিতে ছবি ও ভিডিও ডাউনলোড করার জন্য dareful একটি জনপ্রিয় সাইট। অনেকে এই সাইট থেকে এসব কিছু ডাউনলোড করে থাকে।
৫. pixabay
ফ্রি ফটো ও ভিডিও ডাউনলোড করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইটে হচ্ছে pixabay। একদম বিনামূল্যে এসব ফটো ও ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন।
৬. pexels
pixabay এর মতো pexels এই সাইটিও অনেক জনপ্রিয় সাইট। এই সাইটে রয়েছে দারুণ সব ফটো ও ভিডিও। হাই কোয়ালিটি এসব ফটো ও ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন একদম বিনামূল্যে।
বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এই সাইট গুলো অনেক বেশি দরকার পরে। উপরের সাইট গুলো তে আপনি একবার করে ঘুরে আসতে পারেন।
আরও পড়ুনঃ গুগলে High CPC বাংলা কিওয়ার্ড