আজ ১৯ জানুয়ারি বিগ বেস লীগের ৫৬ তম ম্যাচে ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টার্স এর প্রতিপক্ষ হয় হবার্ট হেরিকেন।
এদিন ম্যাক্সওয়েলের ঝড়ও ব্যাটে বড় জয় পায় মেলবোর্ন স্টার্স। অস্টেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
টস হেরে ব্যাটিং করেন মেলবোর্ন স্টার্স। মেলবোর্ন স্টার্সের হয়ে ওপেনিং এ ব্যাট করেন ম্যাক্সওয়েল ও ক্লার্ক। ম্যাচের শুরু থেকেই দূরদান্ত ব্যাট করে ম্যাক্সওয়েল।
ম্যাচের ৭ নম্বর ওভারে মেলবোর্ন স্টার্সের প্রথম উইকেটের পতন ঘটে। ১৮ বলে ৩৫ রান করে জো ক্লার্ক আউট হন। ৭ ওভারে মেলবোর্ন স্টার্সের সংগ্রহ ৯৭ রান।
তারপর ব্যাটিং এ নামে লারকিন তিনি বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি ৭ বলে ৩ রান করে আউট হন তিনি।
এরপর ম্যাক্সওয়েলের সাথে সমান তালে পাল্লা দিয়ে ব্যাট করেন মার্কাস স্টইনিস। ম্যাক্সওয়েল ও মার্কাস স্টইনিস দুই জনই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
ম্যাক্সওয়েল করেন ৬৪ বলে ১৫৪ রান এবং তার ব্যাট থেকে আসে ২২ টি চার ও ৪ টি ছয়।
আর স্টইনিস এর ব্যাট থেকে আসে ৩১ বলে ৭৫ রান তার ব্যাট থেকে আসে ৪ টি চার ও ৬টি ছয়।
ফলে মেলবোর্ন স্টার্সের ২ উইকেটের বিনিময়ে সংগ্রহ হয় ২৭৩ রান। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয় ম্যাক্সওয়েল।
ফলে জবাবে ব্যাটিং এ নামে হবার্ট হেরিকেন। হবার্ট হেরিকেনের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন ডারমট যার ব্যাট থেকে আসে ৩৩ বল৷ ৫৫ রান।
এরপর আর কেউ ঠিকমতো ব্যাট করতে পারেনি। ফলে ১৬৭/৬ রানে গুটিয়ে যায় হবার্ট হেরিকেন।
ফলে মেলবোর্ন স্টার্সের কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হারে হবার্ট হেরিকেন।
আরও পড়ুনঃ সেফুদার বিরুদ্ধে মামলা