ইপিএলে ম্যানচেষ্টার ইউনাইটেডের বড় জয়







 বাংলাদেশ সময় রাত ১ টা ৪৫ মিনিটে মাঠে নামে ম্যানচেষ্টার ইউনাইটেড ও ব্রেন্টফোর্ড। ম্যাচটি হয় ব্রেন্টফোর্ডের ঘরের মাঠ ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে। 


শুরু থেকে দুই দলই ভালো খেলে। প্রথম হাফ টাইমের খেলায় দুই দল কেই শূন্য হাতে ফিরতে হয়।


প্রথম গোলের জন্য ম্যানচেষ্টার ইউনাইটেড কে ৫৫ মিনিট অপেক্ষা করতে হয়। শুরু থেকেই ভালো কিছু আক্রমণ করে ম্যানচেষ্টার ইউনাইটেড।


এরপর বিরতির পর আবারো মাঠে নামে দুই দল। বিরতির পর ৫৫ মিনিটে গোলের দেখা পায় ম্যানচেষ্টার ইউনাইটেড।


দলের হয়ে প্রথম গোলটি করেন ইলাঙ্গা তার করা গোলে দল ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর ম্যাচের ৬২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন গ্রিনউড।


দ্বিতীয় গোল খাওয়ার পর দিশেহারা হয়ে পরে ব্রেন্টফোর্ড। ফলে ব্রেন্টফোর্ড ও আক্রমণের চেষ্টা করে যায়।


এরপর ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন রাশফোর্ড। ফলে দিশেহারা ব্রেন্টফোর্ড তাদের শেষ চেষ্টা চালিয়ে যেতে থাকে। 


ফলে ম্যাচের ৮৫ মিনিটে গোলের দেখা পায় ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ডের হয়ে একমাত্র গোলটি করেন টোনি। ফলে ব্যবধান কিছুটা কমে।


ফলে শেষ পর্যন্ত ম্যানচেষ্টার ইউনাইডের কাছে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ হারে ব্রেন্টফোর্ড।



আরও পড়ুনঃ বিগ বেসে ম্যাক্সওয়েলের ঝড়


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন