সেফুদার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি তে আঘাতের অভিযোগ এনে প্রবাসী সেফাতউল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
ফলে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। আজ বুধবার ১৯ জানুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হলেও সাক্ষী না আসায় সাক্ষ গ্রহণ হয়নি বলে জানিয়েছে রাষ্ট্র পক্ষের আইনজীবী।
এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই ট্রাইব্যুনালের বিচারক।
আসামি সেফাতউল্লাহ সেফুদা অনলাইনে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ ভিডিও আপলোড করেন। তিনি তার এসব ভিডিও এর মাধ্যমে ধর্মীয় অনুভূতি তে আঘাত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের বিরুদ্ধে তিনি গালাগালি করেছেন এবং সেগুলো ভিডিও আপলোড করেন।
এতে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫, ২৯ ও ৩১ ধারার অপরাধের শামিল। তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের বরাবর প্রতিবেদন পাঠানো হলো।
গত ২০১৯ সালের ২৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ঢাকা বারের আইনজীবী আলীম আল রাজী (জীবন) মামলাটি দায়ের করেন।
আতালত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আরও পড়ুনঃ ইতালি সিরি এ লীগে জয় পেয়েছে নাপোলি