ব্রেন্টফোর্ড কে উড়িয়ে দিল লিভারপুল

 






আফ্রিকান কাপ অব নেশন্সে খেলতে যাওয়া লিভারপুলের তিন খেলোয়াড় সালাহ, মানে এবং কাইতাকে ছাড়াই মাঠে নামে লিভারপুল।


এদের ছাড়ায় ১৬ জানুয়ারি ব্রেন্টফোর্ড এর বিপক্ষে মাঠে নামে লিভারপুল। লিভারপুলের এসব তারকা খেলোয়াড় না থাকলেও ব্রেন্টফোর্ড কে ৩-০ গোলে উড়িয়ে দেয় লিভারপুল।


এই জয়ের ফলে ইপিএলে দ্বিতীয় স্থানে চলে যায় লিভারপুল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও, তাদের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। 


বিরতির ঠিক আগে ওক্সলেড চেম্বারলিনের কর্নার থেকে জোরালো হেডে দলকে এগিয়ে দেন ফাবিনহো। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৯ মিনিটে চেম্বারলিন নিজেই করেন দলের দ্বিতীয় গোল। এর ৮ মিনিট পর তৃতীয় ও শেষ গোল করেন মিনামিনো।


বল দখলে ও ব্রেন্টফোর্ডের চেয়ে এগিয়ে ছিল লিভারপুল। পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে ছিল লিভারপুলের। 


আর বাকি ৩১ শতাংশ বল দখলে ছিল ব্রেন্টফোর্ডের। লিভারপুল ২৭ টি গোল পোষ্ট লক্ষ করে শর্ট করলে ১৩ টি শর্ট অন টার্গেট হয়।


এই ম্যাচে অফসাইড হয় মোট ৯টি এর মধ্যে ৭ টি ব্রেন্টফোর্ডের ও ২ টি লিভারপুলের। 


২১ ম্যাচে ১৩ জয় নিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে লিভারপুল। 


অন্যদিকে ২১ ম্যাচে ৬ জয় নিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের ১৪ তম স্থানে অবস্থান করছে ব্রেন্টফোর্ড।



আরও পড়ুনঃ লীগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন