রাত ১ টা ৪৫ মিনিটে ফ্রান্সের লীগ ওয়ানে মাঠে নামে পিএসজি ও স্টেড ব্রেস্টয়েস। ম্যাচটি শুরু হয় parc des princes স্টেডিয়ামে।
দুই দলের শেষ ৫ ম্যাচের দেখায় ৫ টি ম্যাচে জয় পেয়েছে পিএসজি। পিএসজির বিপক্ষে একটা ম্যাচ ও জয় পায়নি স্টেড ব্রেস্টয়েস।
শুরু থেকেই এগিয়ে ছিল পিএসজি। বর্তমানে ফ্রান্সের সবচেয়ে সেরা দল পিএসজি। তাই পিএসজি বিপক্ষে জয় পাওয়া যে কোনো দলের জন্য কঠিন।
ম্যাচের ৩২ মিনিটে গোলের দেখা পায় পিএসজি। দলের হয়ে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। তার করা গোলে দল এগিয়ে যায়।
ফলে ১-০ ব্যবধানে প্রথম হাফ টাইম শেষ হয়। এরপর বিরতির পর আবারও মাঠে নামে দুই দল। বিরতির কিছুক্ষণ পরেই ৫৩ মিনিটে আবারো গোলের দেখা পায় পিএসজি।
দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন পিএসজির কেহরের।
ফ্রান্সের লীগ ওয়ানে ২১ ম্যাচে ১৫ জয় পেয়েছে পিএসজি। লীগ ওয়ানে পিএসজির অবস্থান ১ম স্থান।
আর অন্যদিকে লীগ ওয়ানে ২১ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের ১৩ তম স্থানে অবস্থান করছে স্টেড ব্রেস্টয়েস।
আরও পড়ুনঃ চেলসির বিপক্ষে ম্যানচেষ্টার সিটির জয়