ওয়ান প্লাসের ফোন মানেই নতুন কিছু উদ্ভাবন। ওয়ান প্লাসের নতুন ফোন কিনার অপেক্ষায় থাকে হাজারো মানুষ।
ওয়ান প্লাস সব সময় তাদের নতুন ফোনে আকর্ষণীয় চমক নিয়ে হাজির হন। বর্তমানে নতুন একটি ফোন বাজারে ছাড়বে ওয়ান প্লাস।
নতুন ফোনটির মডেল "OnePlus 10 pro" মডেলের ফোনটি। এর আগে এই সিরিজের OnePlus 9 pro বাজারে এনেছিল ওয়ান প্লাস।
তারই পরিপ্রেক্ষিতে এবার নতুন এই স্মাটফোনটি বাজারে ছাড়বে ওয়ান প্লাস।
নতুন এই ফোনটিতে প্রোসেসর হিসেবে থাকছে অষ্টম প্রজন্মের স্মপড্রাগন। এর আগে ওয়ান প্লাসের কোনো ফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়নি।
তাই "OnePlus 10 pro" নতুন এই মডেলটি তে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যার ফলে ফোনে অনেক বেশি সময় চার্জ থাকবে।
তাছাড়া "OnePlus 10 pro" মডেলের ফোনটি হচ্ছে ৫জি ফোন। দ্রুত চার্জ হবে এই ফোনে। বাজারে Volcanic Black ও Emerald Forest এই দুটি কালারে পাওয়া যাবে এই ফোনটি।
খুব শীঘ্রই বাজারে এই নতুন ফোনটি ছাড়বে ওয়ান প্লাস। ফোনটির দাম এখন ও জানায়নি ওয়ান প্লাস।
আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ২০২২