সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙালেন জাফর ইকবাল







শেষমেশ ড. মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে আমরণ অনশন ভাঙলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।


আজ বুধবার ২৬ জানুয়ারি সকাল ১০ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। 


শিক্ষার্থীদের সাথে দুই ঘন্টার আলোচনার পর শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন। তবে উপাচার্য অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


পুলিশের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ছাত্রদের গায়ে হাত তুলবেন না। অলরেডি হাত তুলে আপনারা অনেক বড় ক্ষতি করে ফেলেছেন। আর করবেন না। তাদের হয়রানি করবেন না।

 ১৯ জানুয়ারি বিকেলে উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে আমরণ অনশন শুরু করে ২৩ জন শিক্ষার্থী। একই দাবিতে পরদিন ২০ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন কয়েকশ’ শিক্ষার্থী।


১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের এ আন্দোলন আজ ড. মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে শেষ পর্যন্ত সব কিছু মেনে নেয় সব শিক্ষার্থীরা।



আরও পড়ুনঃ বরিশালের বিপক্ষে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন