নকল ডিম চিনার উপায়। Ways to recognize fake eggs

 নকল ডিম চিনার উপায়। Ways to recognize fake eggs










চীনের তৈরি একপ্রকার নকল ডিম বাজারে পাওয়া যাচ্ছে বলে খবর এখন সবাই জানেন। অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর সেটা গুজবের পর্যায়ে নেই। কেননা খোদ বাংলাদেশেই নকল ডিম কেনার ও খাওয়ার অভিজ্ঞতা অনেকের হয়েছে। চিন থেকে বিপুল পরিমাণ নকল ডিম ছড়িয়ে পড়ছে বাংলাদেশে, ভারত,মায়ানমার সহ আশেপাশের অনেক দেশেই। 

 গুণাগুণ: 

 প্রসঙ্গত, ২০০৪ সাল থেকেই তৈরি হচ্ছে কৃত্রিম ডিম। কৃত্রিম ডিমে কোনও খাদ্যগুন নেই। নেই কোনও প্রোটিন। বরং তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। চীনে তৈরি হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত ডিম। কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রেসিন, জিলেটিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন এই ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে। ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সারসহ জটিল রোগের কারণ।

 

 নকল ডিম চেনার উপায় -

 ➢ আসল ডিমে গন্ধ রয়েছে। নকল ডিমে কোনও গন্ধ থাকে না। 

 ➢ কৃত্রিম ডিম অনেক বেশি ভঙ্গুর। এর খোসা অল্প চাপেই ভেঙে যায়। 

 ➢ নকল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়া বা পোকামাকড় আসে না। 

 ➢ নকল ডিম ভাঙলে এর সাদা ও হলুদ অংশ দ্রুত মিশে যায়। এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায়। 

 ➢ ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে খানিকটা চারপাশে ছড়িয়ে পড়ে। অনেক সময় পুরো কুসুমটাই নষ্ট ডিমের মত ছড়ানো থাকে। 

 আরও পড়ুনঃ কালোজিরার কি গুণ দেখে নিন

 ➢ কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড়। 

 ➢ এর খোলস খুব মসৃণ হয়। খোসায় প্রায়ই বিন্দু বিন্দু ফুটকি দাগ দেখা যায়। 

 ➢ রান্না করার পর এই ডিমে অনেক সময় বাজে গন্ধ হয়। আসল কুসুমের গন্ধ পাওয়া যায় না। 

 ➢ নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় তুলনামূলক লম্বাটে ধরণের হয়ে থাকে। 

 ➢ নকল ডিমের কুসুমের চারপাশে রাসায়নিকের পর্দা থাকে বিধায় অক্ষত কুসুম পাওয়া গেলে সেই কুসুম কাঁচা কিংবা রান্না অবস্থাতে সহজে ভাঙতে চায় না। 

 ➢ নকল ডিমের খোসা আসলের মতো মসৃণ নয়। খানিকটা খসখসে। নকল ডিমকে যদি আপনি সাবান বা অন্য কোনো তীব্র গন্ধযুক্ত বস্তুর সাথে রাখেন, ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যায়। 

 

 ➢ নকল ডিম ভাজার সময় এর হলুদ অংশ না স্পর্শ করলেও মিশে যায়। 

 ➢ নকল ডিম নাড়ালে তার মধ্যে বিভিন্ন শব্দ পাওয়া যাবে। 

 ➢ আসল ডিম ভাঙলে মুড়মুড়ে শব্দ হয়। কিন্তু প্লাস্টিকের ডিমে তেমন শব্দ হয় না। 



আরও পড়ুনঃ পাথরকুচি গাছের গুণাগুণ


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন