বরিশালের বিপক্ষে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

 







এবার বিপিএলের অষ্টম আসরে দ্বিতীয় জয় পেয়েছে কুমিল্লা  ভিক্টোরিয়ান্স। বিপিএলে দুটি ম্যাচ খেলে কুমিল্লা  ভিক্টোরিয়ান্স আর দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা।


 ২৫ জানুয়ারি ফরচুন বরিশাল বিপক্ষে বাংলাদেশের সময় বিকাল ৫ঃ৩০ মিনিটে মাঠে নামে কুমিল্লা  ভিক্টোরিয়ান্স।


সাকিবের বরিশাল টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নামে কুমিল্লা  ভিক্টোরিয়ান্স। কুমিল্লার ওপেনিং করেন ডেলপোর্ট ও মাহমুদুল  হাসান জয়। 


শুরু তেই উইকেট হারায় কুমিল্লা  ভিক্টোরিয়ান্স। মাত্র  ১৯ রান করে আউট হন ডেলপোর্ট। তারপর ব্যাটিং এ নামে ডু প্লেসিস। তিনি ও খুব বেশি কিছু করতে পারেনি মাত্র ৬ রানে আউট হয়ে যান। 


দলের হয়ে একমাত্র সর্বোচ্চ রান করেন মাহমুদুল  হাসান জয় তিনি ফেরেন ৩৫ বলে ৪৮ রান করে।


তারপর আর কেউ কুমিল্লা  ভিক্টোরিয়ান্স এর হয়ে ভালো কিছু করতে পারেনি। ফলে তাদের সংগ্রহ হয় ১৫৮/৭ রান।


জবাবে ব্যাটিং করতে নামে ফরচুন বরিশাল। ওপেনিং করেন সৈকত আলী ও নাজমুল হোসেন শান্ত। 


সৈকত আলী ৬ বলে ০ রানে আউট হন। তারপর ব্যাটিং এ নামে সাকিব আল হাসান। তিনি করেন ৪ বলে ১ রান।

ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ রান করেন নাজমুল হোসেন শান্ত তার ব্যাট থেকে আসে ৪৭ রান। এরপর আর শেষ পর্যন্ত কুমিল্লার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা।


ফলে ১৭.৩ বলে ৯৫ রানে গুটিয়ে যায় ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬৩ রানে জয় পায়। বর্তমানে পয়েন্ট টেবিলের ১ম স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।



আরও পড়ুনঃ এবার বাজারে আসছে "মেসি বার্গার"

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন