গেটাফের কাছে রিয়াল মাদ্রিদের হার

 





আজ রবিবার (২ জানুয়ারি)  স্পেনের লা-লীগা শুরু হয়। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল গেটাফে। ম্যাচটি অনুষ্ঠিত হয় কলিজিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঃ০০ মিনিটে। 

ম্যাচের শুরু তে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের নয় মিনিটে গেটাফের হয়ে গোল করেন উনাল। তিনি একমাত্র গোলটি করে দল কে এগিয়ে নিয়ে যায়। 

ফলে শক্তিশালী প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে গেটাফের জয়ের আত্মবিশ্বাস জন্ম নেয়। গেটাফের খেলোয়াড় একের পর এক আক্রমণ করে। 

অন্যদিকে পাল্টা আক্রমণ ও করে রিয়াল মাদ্রিদ। কিন্তু তাতে কোন লাভ হয়নি। ম্যাচের প্রথম হাফ ১-০ ব্যবধানে শেষ হয়।

দ্বিতীয় হাফে আবারও মাঠে নামে দুই দল। বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তাদের ভাগ্য খারাপ একটি গোলও করতে পারেনি কেউ। শর্ট অন টার্গেট এ রিয়াল মাদ্রিদ বল ছিল ৪ টি আর গেটাফের ছিল ৩ টি শর্ট। 

আজকের ম্যাচে রেফারি দুই দলের ৫ জন কে হলুদ কার্ড দেখান। এর মধ্যে গেটাফের তিন জন খেলোয়াড় ও রিয়াল মাদ্রিদের ২ জন খেলোয়াড়। 

শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ শত চেষ্টা করলেও আর তাদের শেষ রক্ষা হয়নি। ফলে ১-০ ব্যবধানে গেটাফের কাছে ম্যাচ হারতে হয় তাদের।

বর্তমানে লা-লীগার পয়েন্ট টেবিলের ১ম স্থান দখল করে রেখেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের এ মৌসুমে ২০ ম্যাচে ১৪ টি ম্যাচে জয় ও ৪ ড্র এবং ২ ম্যাচ হার।

অন্যদিকে লা-লীগার পয়েন্ট টেবিলের ১৬ তম স্থানে অবস্থান গেটাফের। তারা এই লীগে ১৯ ম্যাচে অংশগ্রহণ করে মাত্র ৪ টি ম্যাচে জয় ও ৬ টি ড্র ও ৯টি ম্যাচে হার। 


Your Code: S6K29F



আরও পড়ুনঃ জানুয়ারি মাসে বার্সেলোনার ম্যাচ সিডিউল

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন