লিভারপুল চেলসি ম্যাচ ড্র

 






ইপিএলে রাতে মাঠে নামে লিভারপুল ও চেলসি। দুই দলই একে অপরের চির প্রতিদন্দি। ইপিএলে এই দুই দলের খেলা দেখার অপেক্ষায় থাকে তাদের ভক্তরা। 

কালকের ম্যাচে দুই দলই  সমানে সমান খেলা খেলে। যার ফলে ম্যাচ ২-২ গোলে ড্র হয়ে যায়। ম্যাচের মাত্র নয় মিনিটে গোল পায় লিভারপুল গোলটি করেন সাদেও মানে। তিনি গোল করে এগিয়ে নিয়ে যায় দল কে।


তার কিছুক্ষণ পরই ২৬ মিনিটে গোল করেন লিভারপুলের সেরা তারকা মোহাম্মদ সালাহ। তারপর ৪২ মিনিটে চেলসির হয়ে গোল করেন কোভাচিচ। তার গোলে দলে আত্মবিশ্বাস ফিরে আসে খেলোয়াড়দের মাঝে।


ম্যাচের ৪৫+১ মিনিটে আবারো চেলসি গোলের দেখা পায়। তখন গোল করেন পুলিসিক তার করা গোলে দল ২-২ সমতায় ফিরে।


২-২ ব্যবধানে শেষ হয় প্রথম হাফ টাইম। তারপর আবারো মাঠে নামে দুই দল। পরবর্তী ৪৫ মিনিটে একে অপরকে আক্রমণে ব্যাস্ত থাকে খেলোয়াড়রা। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। 

২-২ গোলে দুই দলের ম্যাচ ড্র হয়। ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখান আম্পায়ার। একটি চেলসির বিপক্ষে অন্য দুটি লিভারপুলের বিপক্ষে। 


ইপিএলে ২১ ম্যাচে ১২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে চেলসি। অন্যদিকে ২০ ম্যাচে ১২ জয় নিয়ে ৩য় স্থানে আছে লিভারপুল। 



আরও পড়ুনঃ গেটাফের কাছে রিয়াল মাদ্রিদের হার


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন