আবারও ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি

 








ফুটবল বিশ্বে ব্রাজিল আর্জেন্টিনা মানেই মহারণ। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবারও দেখা হতে পারে বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যমে এল গ্লোবো।


লাতিন আমেরিকার এই দুই দেশের খেলা দেখার অপেক্ষায় থাকে সারাবিশ্ব। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ  মানেই ভক্তদের মাঝে উত্তেজনা।


এল গ্লোবো তাদের প্রতিবেদনে বলেছেন, ২০২২ সালের প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ব্রাজিল আর্জেন্টিনা। এখন ও ম্যাচটির সময়সূচি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।


তবে মনে করা হচ্ছে এই বছরের জুনে দেখা যেতে পারে তাদের এই ম্যাচটি। আর এই ম্যাচটি হলে কাতার বিশ্বকাপের আগে হবে তাদের শেষ ম্যাচ।


এর আগে সবশেষ কোপা আমেরিকার ফাইনালে চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর শিরোপা ঘরে তুলেছিল মেসির আর্জেন্টিনা। যদিও এই ম্যাচের পরপরই গেল বছরের  সেপ্টেম্বরে আবারও মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু সেই ম্যাচটি বাতিল হয়ে গেছে। 


এখন শুধু অপেক্ষার পালা কবে তাদের ম্যাচের সময়সূচি প্রকাশ করা হবে।



আরও পড়ুনঃ ইপিএলে ম্যানচেষ্টার ইউনাইটেডের বড় জয়



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন