বছরের প্রথম দিনেই মাঠে নামছে ম্যানচেস্টার সিটি

 





আজ শনিবার ১লা জানুয়ারি ২০২২। আজ বছরের প্রথম দিনেই ইপিএল এর বিগ ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যাচটি হবে ইংল্যান্ডের এমিরেটস স্টেডিয়ামে। 

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে। ইপিএলে ২০ ম্যচে ১৬ জয় নিয় পয়েন্ট টেবিলের শীর্ষ আছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১৯ ম্যাচে ১১ জয় ২ ড্র ও ৬ টিতে হার নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে আছে আর্সেনাল। 

কোভিড এর কারণে অনেক দেশে ফুটবল ম্যাচ স্থগিত হয়ে গেছে৷ কিন্তু তার মাঝেও দর্শকদের স্টেডিয়ামে খেলা দেখাতে প্রস্তুত ইপিএল। 

ইপিএলে সব সময় ১ম স্থানের জায়গাটা নিজেদের করে রাখে ম্যানচেস্টার সিটি। ২০২১ এ সবচেয়ে বড় রেকর্ড ম্যানচেস্টার সিটির ৩৬ টি ম্যাচ জিতেছে তারা। নতুন বছরেও সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে ম্যানচেস্টার সিটি।

ইপিএলে শেষ ১০ টি ম্যাচে জয় আছে আর্সেনালের। তারাও চাইবে সিটির সাথে ম্যাচটি জয়ের জন্য।

কোভিড পরিস্থিতি বিবেচনায় উয়েফার পরামর্শ মাঠে সীমিত সংখ্যক দর্শক থাকতে পারবে। সে কথা বিবেচনা করেই মাঠে থাকবে দর্শক। 



আরও পড়ুনঃ মোহাম্মদ সালাহ্ এর ভুলের কারণে হারলো লিভারপুল

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন