ইংরেজি বছরের শুভেচ্ছা জানাতে উড়ানো হয় ফানুস। সেই ফানুস থেকে মধ্যরাতে রাজধানীর ১০ টি স্থানে আগুন জ্বলছে।
রাজধানীর তেজগাঁও,যাত্রাবাড়ি,ধানমন্ডি এবং রায়েরবাগসহ প্রায় ১০ টি স্থানে আগুন জ্বলছে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় ২ টি করে ইউনিট।
ফায়ার সার্ভিসের অফিসাররা জানান বিভিন্ন স্থানে আগুন লাগার খবর শুনেছি আমরা। সে সব গুলোর বিষয়ে আমরা একটা তালিকা করবো। তা না হলে সব বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।
তালিকা তৈরি করে আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো। অফিসাররা আরো জানান আতশবাজি ফোটানোয় যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা মানা হয়নি। এসব ফানুস ছড়িয়ে গিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে আগুন লাগে।
আরও পড়ুনঃ করোনার সর্বশেষ আপডেট