ইংল্যান্ড প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামে লেস্টারসিটি ও লিভারপুল। খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১ টা ৪৫ মিনিটে।
প্রথম হাফে দুই দলই অনেক ভালো খেলছে। ফলে প্রথম হাফে দুই দলের গোল শূন্য থাকে। দুই খেলার পজিশন অনুযায়ী লিভারপুল অনেক এগিয়ে ছিল।
ম্যাচের একপর্যায়ে লিভারপুল পেনাল্টি পায়। লিভারপুলের হয়ে পেনাল্টি করেন মোহাম্মদ সালাহ। কিন্তু তার দূরভাগ্য যে পেনাল্টি টি গোল রক্ষক আটকে ফেলে। ফলে তার করা পেনাল্টি মিছ হয়ে যায়।
এতে করে হারতে হয় লিভারপুল কে। অন্যদিকে ম্যাচের ৫৯ মিনিটে গোল করেন লেস্টারসিটির লোকমান। তার করা গোলে এগিয়ে যায় লেস্টারসিটি। ফলে ব্যবধান হয়ে যায় ১-০ গোলের।
পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে লিভারপুল।অন্যদিকে পয়েন্ট টেবিলের ৯ম স্থানে আছে লেস্টারসিটি।