ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের হার

 





রাত ১১ টা ১৫ মিনিটে ইপিএলে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব। ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে ১-০ ব্যবধানে হরে ম্যানচেস্টার ইউনাইটেড।


ম্যাচের শুরু থেকেই দুই দল ভালো খেলছে। একে অপর কে আক্রমণ করে। প্রথম হাফ টাইম শেষ হয় ০-০ ব্যবধানে।


দ্বিতীয় হাফে আবারও মাঠে নামে দুই দল।বিরতির পর ও দুই দল আক্রমনাক্ত খেলা খেলে। শেষ মুহূর্তে ম্যাচের ৮২ মিনিটে গোল পায় উলভারহ্যাম্পটন। দলের হয়ে একমাত্র গোলটি করেন মৌতিনহো। 


মৌতিনহোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উলভারহ্যাম্পটন। পরবর্তী শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক চেষ্টা করলেও আর কোনো লাভ হয়নি।  হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।


ম্যাচে রেফারি ৪ টি হলুদ কার্ড দেখান। এর মধ্যে একটি উলভারহ্যাম্পটন বিপক্ষে আর অন্য তিনটি ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে। 


ইপিএলের ১৯ ম্যাচে ৯ টি ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।


অন্যদিকে ইপিএলের ১৯ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৮ম স্থানে আছে উলভারহ্যাম্পটন।



আরও পড়ুনঃ লিভারপুল চেলসি ম্যাচ ড্র

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন