কলেজের এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি 2021-2022

 






30 ডিসেম্বর প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। 30 ডিসেম্বরে প্রকাশিত হয় এইচএসসি ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি।

শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2021-2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানাঃ

http://xiclassadmissionbd.com/


শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের জন্য 150 টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ 10 টি কলেজ চয়েস দিতে পারবে।

শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজ এ তার অবস্থান নির্ধারণ করা হবে।

* ভর্তির জন্য একজন শিক্ষার্থী নিম্নবর্ণিত গ্রুপ নির্বাচন করতে পারবে:

1. গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীর বিজ্ঞান ব্যবসায় ও মানবিক শাখায় আবেদন করতে পারবে।
2.মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীর মানবিক ও ব্যবসায় শাখার যে কোন একটি গ্রুপে আবেদন করতে পারবে।
3. ব্যবসায়িক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীর ব্যবসায়ী ও মানবিক গ্রুপ এর যে কোন একটিতে আবেদন করতে পারবে।
4. মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞানে উত্তীর্ণ শিক্ষার্থীর বিজ্ঞান মানবিক ও ব্যবসায় এর যে কোন একটি শাখা তে আবেদন করতে পারবে।
5. সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর মানবিক ও ব্যবসায় এর যেকোনো একটি শাখা তে আবেদন করতে পারবে।

ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ 08/01/2022 থেকে 15/01/2022 পর্যন্ত।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 29/01/2022 রাত ৮ টায়।

দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন গ্রহণ হবে 07/02/2022 থেকে 08/02/2022 রাত ৮ টা পর্যন্ত।

দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে 10/02/2022 রাত ৮ টায়।

তৃতীয় পর্যায়ে এ আবেদন গ্রহণ হবে 13/02/2022 রাত ৮ টা পর্যন্ত।

তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে 15/02/2022 রাত ৮ টায়।

ভর্তি শুরুর তারিখ 19/02/2022 থেকে 24/02/2022 পর্যন্ত।

ক্লাস শুরু হবে 2 মার্চ 2022 বুধবার।



আরও পড়ুনঃ আগামী বছর ক্লাস কিভাবে হবে তা বললেন শিক্ষামন্ত্রী



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন