কিভাবে অটোক্যাড এ পেজ সেটআপ করবেন

 



আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের কাছে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা টাইটেল টা দেখেই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কোন কাজটি শিখাতে চলেছি। আমার কথা কথা মত কাজ করলে আপনি কাজটি সহজেই করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেয় যেঃ- 


1. অটোক্যাড কি ?


CAD শব্দের অর্থ Computer Aided Drafting/Design। বিভিন্ন কমান্ড প্রয়োগ এর মাধ্যমে এই সফটওয়্যার এর ড্রইং এর কাজ সম্পন্ন করা হয়। এর সাহায্যে আমরা নতুন ড্রইং তৈরি করতে পারি এডিট করতে পারি এবং সংরক্ষণ করতে পারি।


2. অটোক্যাড এর কতটি টুলবার রয়েছে ?


অটোক্যাড এ মোট চারটি টুলবার রয়েছে।

1. স্ট্যান্ডার্ড টুলবার

2. মডিফাই টুলবার

3. ড্র টুলবার

4. ডাইমেনশন টুলবার।


এবার আসি কিভাবে আপনি অটোক্যাড এ পেজ সেটআপ করবেনঃ


 1. প্রথম অটোক্যাড অন করতে হবে।

 2. তারপর আপনি উপরে format দেখতে পারবেন সেখানে click করতে হবে। 



3. সেখান থেকে Units ক্লিক করতে হবে। Units এ click করার পর। Decimal এ ক্লিক করে Enginnering সিলেক্ট করতে হবে। Precision : 0'-00" সিলেক্ট করতে হবে।

 4. তারপর কি-বোর্ড কমান্ডের সাহায্যে ড্রইং ইউনিট লিখে এন্টার করতে হবে।

 Prompt: Lower left corner 0,0

 Respond: Enter

 Prompt: Uper Right corner

 Respond: 100',100' Enter

 5. কি-বোর্ড কমান্ডের সাহায্যে Z লিখে Enter করতে হবে। তারপর All লিখে Enter করতে হবে।

 6. কি-বোর্ড কমান্ডের সাহায্যে D লিখে Enter করতে হবে। তারপর Modify তে Click করতে হবে।

 7. Modify থেকে Lines এ Click করতে হবে। 

    Extend beyond dim lines: 3"

    Offset from origin: 2" দিতে হবে।

 8. তারপর Symbol and arrows এ Click করতে হবে। 

     Arrow size: 4" দিতে হবে। 

 9. তারপর Text এ Click করতে হবে। সেখান থেকে Text Height: 6" দিতে হবে। তারপর Text alignment থেকে Aligned with dimension line সিলেক্ট করতে হবে। 

 10. তারপর Text এ Standard পাশে থ্রি ডট আইকনে Click করে Front Size: Arial সিলেক্ট করতে হবে। তারপর Apply তারপর Close করতে হবে।

 11. তারপর Primary Units এ ক্লিক করতে হবে। 

    Decimal থেকে Engineering ও Precision থেকে (0'-0") সিলেক্ট করতে হবে।

12. সবকিছু ঠিক থাকলে Close করে Set Current এ Click করতে হবে। তাহলে আপনার Auto CAD Page Setuo সম্পন্ন হবে।



বিঃদ্রঃ এইভাবে সিভিল ইঞ্জিনিয়ার গণ সহজেই অটোক্যাড পেজ সেটআপ করতে পারবেন।


ইন্জিনিয়ারিং বিষয়ে আরো অনেক তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আর আমাদের ফেসবুক, টুইটার ফলো করুণ।


আরও পড়ুনঃ মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২২ 





*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন