আগামী ২০২২ সালে জানুয়ারি থেকে শুরু হবে ক্লাস।আর মাত্র ৮ বাকি জানুয়ারি মাস শুরু হতে। তাই আগেই ক্লাসের বিষয়ে সবকিছু বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
তিনি বলেন নতুন বছরের ক্লাস আগের বছরের মতো আংশিক ক্লাস হবে। তবে আংশিক ক্লাস মার্চ মাস পর্যন্ত চলবে বলে জানান তিনি।
করোনার নতুন ধরণ ওমিক্রন এর পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করে দেখা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পুরো দমে ক্লাস শুরু হবে।
তিনি বলেন সব স্কুল থেকে আগেই বই বিতরণ করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব স্কুলে বই পৌঁছে যাবে। কাজেই সব শিক্ষার্থীদের হাতে বই চলে যাবে।
আরও পড়ুনঃ আক্রামের বিষয় নিয়ে যা বললেন পাপন