২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন নুসরাত ইমরোজ তিশা ও ফারুকী। প্রায় ১১ বছর পর তাদের ঘর আলো করতে আসছে নতুন অতিথি। তাদের এ খবরে সবাই খুশি।
তাদের দুই পরিবার ই অনেক খুশি। অনেক দিন থেকে নাটকের অভিনয়ে দেখা যাচ্ছিলো না তাকে। আজ হঠাৎ করেই তিনি তার জীবনের সুখবরটি ভক্তদের দেন। নুসরাত ইমরোজ তিশা ও ফারুকী উভয়ই তাদের ফেসবুক পোস্টে তাদের এ সুখবরের কথা বলেন।
নুসরাত ইমরোজ তিশার ফেসবুক পেজের বক্তব্য টি তুলে ধরা হলো;
আলহামদুলিল্লাহ।
নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা।
বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- "আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো?" "আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?”
এই দুইটা ছবিতে নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারন আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
উত্তরমুছুনNusrat Imrose Tisha is a very talented actress, model and producer. She has earned so much popularity with her Marvelous performance both on television and silver screen.Continue Reading.......