অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে চার দল সেমিফাইনালে উঠেছে।
দলগুলো হলো শ্রীলংকা,পাকিস্তান,ভারত ও বাংলাদেশ। সেমিফাইনালে লড়াই করবে শ্রীলংকা বনাম পাকিস্তান। আর অন্য সেমিফাইনালে লড়াই করবে ভারত ও বাংলাদেশ।
ভারত বাংলাদেশ ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা থাকে সবার মধ্যে। আগামী ৩০ ডিসেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।
এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত কে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে তাদের কে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
কিছুদিন আগে ভারত সফরে গিয়েও ভারত কে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাই সব হিসাব নিকাশে এগিয়ে আছে বাংলাদেশ। বর্তমানে অনেক ভালো খেলছে বাংলাদেশের যুবারা।
আরও পড়ুনঃ ২০২২ বিপিএলে কে কোন দলে দেখে নিন