আপিল বোর্ডের সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জায়েদ খান








 চলচিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে এফডিসির নানা সমালোচনা। এখনো চলচিত্র সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা কাটেনি।


শনিবার ৫ জানুয়ারি নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে বোর্ড।


প্রার্থিতা বাতিল করে দেওয়া আপিল বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ খান। আজ সোমবার ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান।


জায়েদ খান বলেন এ রায় ঘোষণার অধিকার তো আপিল বোর্ডের নেই। নিজেরা নিজেদের মতো যা ইচ্ছা করছে, রায় ঘোষণা করছে, প্রার্থিতা ঘোষণা করে দিচ্ছে যা তা অবস্থা। আমি তাদের আইনি নোটিশ দিয়েছি। এবার তাদের আইনি ব্যবস্থাও নিবো।

আরও পড়ুনঃ ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

এরপর নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেন জায়েদ খান। সাধারণ সম্পাদকের পদ ফিরে পেতে মামলা করার কথাও বলেছেন তিনি। রোববার ৬ ফেব্রুয়ারি তিনি বলেন, ‘আমি ভোটারদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। আইন অনুযায়ী আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।’


তিনি আরও বলেন, ‘শিল্পীদের ভোটে আমি নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক হয়েছি। ১৭৬ জন শিল্পীর ভোট আমি পেয়েছি। তাদের ভোটের মূল্য আমি দেব। আমি আইনি পদক্ষেপ নিয়েছি।’


এদিকে রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা  ৬টায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে শপথ নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।



আরও পড়ুনঃ 1xbet Registration

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন