২০২১ এ বাংলাদেশ বনাম নিউজল্যান্ড টেষ্ট সিরিজ অনুষ্ঠিত হয়। এবার নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া জয়ের নায়ক ছিলেন পেসার এবাদত হোসেন। এবার সেটিরই স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় গতিময় এ পেসার।
আইসিসির জানুয়ারির মাস সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এবাদত হোসেন। এজন্য চূড়ান্তভাবে তাকে মনোনীত হতে হলে পেছনে ফেলতে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ব্রেভিস ও দেশটির জাতীয় দলের আরেক তারকা কেগান পিটারসনকে।
‘আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় থাকা বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার ইবাদত। তার আগে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং নাসুম আহমেদ।
বাংলাদেশি এই পেসার জানুয়ারিতে খেলেছেন দুটো টেস্ট। নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজে ২৯.৩৩ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট, যার ফলেই বাংলাদেশ পায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়। সেই ম্যাচে তিনি হয়েছিলেন ম্যান অব দ্যা ম্যাচ। এবার আইসিসির মাস সেরার দুয়ারেও চলে এসেছেন তিনি।
নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচের নায়ক ছিলেন এবাদত। তিন জীবনের শুরুতে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর একজন আদর্শ সৈনিক। সেখানেই ভলিবলে হাতে কোর্ট মাতাতেন এবাদত। পরে রবি পেসার হান্টের মাধ্যমে নিজের গতি আর উচ্চতা কাজে লাগিয়ে চলে আসেন বাংলাদেশ জাতীয় দলের নেটে। এরপর তৎকালীন কোচদের পছন্দে পেয়ে যান লাল সবুজের ক্যাপ। কিন্তু নামের সঙ্গে কখনোই সুবিচার করতে পারেননি এ পেসার। অবশেষে নিউজিল্যান্ডে ইতিহাস গড়লেন তিনি।
আরও পড়ুনঃ আপিল বোর্ডের সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জায়েদ খান
.jpeg)