| ছবিঃ সংগৃহীত |
গরুপাচারের-জন্য অন্যতম সাক্ষী হিসেবে সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছেছেন অভিনেতা ও সাংসদ দেব। এ খবরটি জানান, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।গরুপাচার-কাণ্ডে তাঁকে সিবিআই-এর তরফে তলব করা হয়েছিল। মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছিল দেব কে। তবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে যাবেন না বলেই মনে করা হয়েছিল।
এর জন্য পরিবর্তে তাঁর আইনজীবী দেখা করতে যেতে পারেন বলেও মনে করা হয়েছিল। তবে মঙ্গলবার শশরীরেই নিজাম প্যালেসে হাজির হল অভিনেতা নিজেই। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলেও জানা যায়।
গরুপাচার মামলায় তৃণমূল সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে পূর্বেই জানিয়েছিল সিবিআই। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তরফে এই মর্মে একটি নোটিশ পাঠানো হয়েছিল দেবের কাছে। ওই নোটিসে ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ দেবকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতার দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই নোটিশ মেনেই হাজিরা দিলেন তিনি।
আরও পড়ুনঃ Types of Insurance
দেবের সঙ্গে গরু পাচার কাণ্ডের কী সম্পর্ক তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি। সিবিআইয়ের নোটিশেও এ ব্যাপারে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর গরু পাচার কাণ্ডে বিভিন্ন সাক্ষীদের জেরা করার সময় দেবের নাম উঠে আসে বলা জানা যায়। যদিও তৃণমূল সাংসদ দেব এই নোটিশ নিয়ে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত এবিষয়ে কোনও মন্তব্য করেননি।
গরু পাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েক জন কর্তা ও নিচু তলার কিছু ইনস্পেক্টরকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। রাজ্যের এক মন্ত্রী এবং আইনজীবীকেও তলব করা হয়েছে বলে জানা য়ায়। এর আগে তদন্তকারীরা জানিয়েছিলেন গরু পাচারের লভ্যাংশের বেআইনি টাকাকে বৈধ করতে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ প্রকাশ্যে এসেছে। যদিও এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হককে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ জায়েদ নাকি নিপুণ বসবেন, রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি