আজ ৩ ফেব্রুয়ারি ফেসবুক লাইভে এসে মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান।
শ্বশুরের জন্য মানুষের কাছে দোয় চাইলেন রিয়াজ।বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিয়াজ সবার কাছে দোয়া চান।
নায়ক রিয়াজ বলেন, আমার বাবার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।
বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় ফেসবুক লাইভে এসে মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান। যারা সেই সময় লাইভটি দেখছিলেন তারাই পুলিশকে ৯৯৯ এ খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
আবু মহসিন খান আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট রেখে গেছে । পুলিশ বলছে, সেখানে তিনি লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে সুইসাইড নোটে লিখে গেছেন তিনি।
কেন আত্মহত্যা করেছেন, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, সব প্রস্তুতি নিয়েই এই আত্মহত্যা করেছেন তিনি। চিঠিতে সবকিছু লিখে গেছেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়েছেন, ব্যবসা করতেন এবং লোকসানের ভারে কীভাবে জর্জরিত হয়েছেন,সব কিছুই লিখেছেন তিনি।
আরও পড়ুনঃ Types of Insurance