ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হলো কেজিএফ। ২০১৮ সালের শেষ দিকে কেজিএফ চাপ্টার ১ মুক্তি পায়। তারপর থেকেই ছবিটি ভক্তদের মন কেরে নেয়।
তারই প্রেক্ষিতে কেজিএফ চাপ্টার ২ এর কাজ শুরু হয়। কেজিএফ চাপ্টার ১ অনেক জনপ্রিয় সিনেমা হয় সে বছর। বক্স অফিসেও ধারুণ সারা ফেলেছে ছবিটি।
ভক্তদের কথা বিবেচনা করে এবার কেজিএফ চাপ্টার ২ সিনেমা নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে।
বর্তমানে সিনেমাটির সম্ভাব্য মুক্তির তারিখ ১৪ এপ্রিল মনে করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম জানান, কেজিএফ চাপ্টার ২ এর জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছন কেজিএফের নায়ক রকি ভাই চরিত্রে অভিনয় করা ইয়াশ।
তারপর পারিশ্রমিকের তালিকায় দ্বিতীয় স্থানে আছে পরিচালক প্রশান্ত নীল; সিক্যুয়াল পরিচালনার জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন তিনি।
আর খলচরিত্রে অভিনয় করা সঞ্জয় দত্ত নিয়েছেন নয় কোটি রুপি। এ ছাড়া রকি ভাইয়ের নায়িকার চরিত্রে অভিনয় করা শ্রীনিধি শেঠি নিয়েছেন তিন কোটি রুপি।
কেজিএফ চাপ্টার ২ সিনেমার জন্য বাজেট করা হয়েছে ১০০ কোটি রুপি।
আরও পড়ুনঃ আইপিএলের নিলামে ৯ বাংলাদেশী