২০২২ এ শুরু হচ্ছে আইপিএলের ১৫ তম আসর। ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে।
এই নিলামে আছে ১২১৪ জন দেশি বিদেশী খেলোয়াড়। এর মধ্যে আছে ৮৯৬ জন ভারতীয় ও ৩১৮ জন বিদেশী ক্রিকেটার।
এই ৩১৮ জন বিদেশী ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের আছে ৯ জন খেলোয়াড়। এছাড়ও আছে যুক্তরাষ্ট্রের ১৪ জন,ওমানের ৩ জন, নেপালের ১৫ জন ও নিমিবিয়ার ৫ জন ক্রিকেটার।
এদিকে নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
বিসিসিআই এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। ফলে এখনো জানা যায়নি বাংলাদেশের বাকি ৭ জন ক্রিকেটারের নাম।
আরও পড়ুনঃ বিপিএলে আজ মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স