সাউথ আফ্রিকার বিপক্ষে আজ ৩য় ওয়ানডে খেলতে মাঠে নামবে ইন্ডিয়া

 








বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০ মিনিটে সাউথ আফ্রিকার বিপক্ষে আজ ৩য় ওয়ানডে খেলতে মাঠে নামবে ইন্ডিয়া। ম্যাচটি হবে সাউথ আফ্রিকার নিউল্যান্ডস,ক্যাপটাউন সাউথ আফ্রিকা স্টেডিয়ামে। 


এর আগে দুই ওয়ানডেতে ইন্ডিয়ার বিপক্ষে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। ফলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নেয় সাউথ আফ্রিকা।


আজ সিরিজের সর্বশেষ ওয়ানডে ম্যাচ। প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকা দেওয়া ২৯৭ রানের টার্গেট এ ব্যাট করতে নামে ইন্ডিয়া। 


সেই ম্যাচে শিখর দাওয়ান করেন ৮৪ বলে ৭৯ রান আর বিরাট কোহলি করেন ৬৩ বলে ৫১ রান। এরপর আর কেউ খুব বেশি একটা রান করতে পারেনি।


ফলে প্রথম ওয়ানডেতে ৩১ রানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। 


দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া। সেদিন দূরদান্ত ব্যাট করে ইন্ডিয়া। 

দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রানের টার্গেট দেয় ইন্ডিয়া। সেই ম্যাচে রিশব পান্ত করেন ৭১ বলে ৮৫ রান। আর লুকেস রাহুল করেন ৭৯ বলে ৫৫ রান।


ফলে জবাবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং এ নামে সাউথ আফ্রিকা। জানেমান মালান এবং ডি ককের দূরদান্ত ব্যাটিং এ সহজে জয় পায় সাউথ আফ্রিকা। 


জানেমান মালান করেন ১০৮ বলে ৯১ রান আর ডি কক করেন ৬৭ বলে ৭৮ রান।   


আরও পড়ুনঃ আইপিএলের নিলামে ৯ বাংলাদেশী 


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন