দেশে কিছুদিন থেকেই করোনা শনাক্ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়তঃ করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। নতুন বছরে আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২৮ হাজার ১২৯ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানান।
নতুন করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩৮ জন রোগী। এতে করে দেশে করোনা রোগীর মোট সংখ্যা ১৬ লাখ ৯ হাজার ৪২ জনের।
এর আগে বৃহস্পতিবার করোনা আক্রন্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিল ৩ হাজার ৬৯ জনে।
করোনা ভাইরাসের কারণে লন্ডবন্ড হয়ে গেছে সবকিছু। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ৮১১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৭৬৬ জনে।
আরও পড়ুনঃ আর্সেনালের কাছে হোচট খেল লিভারপুল