কোভিড পরিস্থিতির কারণে নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগে। এবারের বিপিএলে কোনো দর্শক থাকতে পারবে না বলে বিসিবি কে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এবার বিপিএলে বিদেশী কোনো অপারেটর পাচ্ছে না বাংলাদেশ যার জন্য ডিআরএস সিস্টেম বাতিল করা হচ্ছে।
কোভিড পরিস্থিতির কারণে কোয়ারান্টাইন সমস্যা থাকার কারণে অপারেটর পাচ্ছে না বাংলাদেশ।
এবারের বিপিএলে ড্রাফটের মাত্র ২৪ ঘণ্টা আগে জানা যায়, বাদ পড়ছে একটি দল। কারণ আর্থিক নিয়ম মানেনি তারা। অথচ বারবার নানা ভাবে যাচাই-বাছাইয়ের পরই তাদের হাতে মালিকানা সঁপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল গভর্নিং কাউন্সিল।
অপারেটর না পাওয়ায়া এ মুহূর্তে বিপিএলে আনা যাচ্ছে না ডিআরএস রিভিউ সিস্টেম প্রযুক্তি। আর অপারেটর পাওয়া গেলেও কোয়ারেন্টাইনসহ নানা জটিলতায় সেটা আরও বড় সমস্যা হয়ে যায় গভর্নিং কাউন্সিলের সামনে। আধুনিক ক্রিকেটে রিভিউ ছাড়া ম্যাচ এখন অনেকটাই লবন ছাড়া তরকারির মতো কিন্তু কি বা করার আছে। কোভিডের কাছে হার মানতে হচ্ছে ক্রিকেটকে।
করোনার পরিস্থিতি মোকাবেলায় করা হচ্ছে এসব নিয়ম। এবারের বিপিএলে অংশ নিবে ৬ টি দল।
আরও পড়ুনঃ আর্সেনালের কাছে হোচট খেল লিভারপুল