দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীপরিষদে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
আগের চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। তাই বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয়েছে এসব সিদ্ধান্ত।
*অর্ধেক জনবল নিয়ে চলবে অফিস-আদালত: স্বাস্থ্যমন্ত্রী
* মসজিদ, বাজারসহ সবস্থানে মাস্ক পরা বাধ্যতামূলক
* ১০০ জনের বেশি লোক নিয়ে অনুষ্ঠান-সমাবেশ নিষিদ্ধ
* অফিস ও কারখানায় কর্মরতদের টিকা সনদ বাধ্যতামূলক
* ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
*বইমেলা, বাণিজ্যমেলা ও পর্যটন কেন্দ্রে টিকা সনদ দেখাতে হবে
* করোনা রোধে মন্ত্রিপরিষদ বিভাগের ৫ নির্দেশনা জারি
শুক্রবার ২১ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আরও পড়ুনঃ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা