টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ ২০২২

 









আজ (২১ জানুয়ারি) শুক্রবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করছে। এবারের ২০২২ বিশ্বকাপটি হবে অস্টেলিয়ায়।


অস্টেলিয়ার সাতটি ভেন্যু তে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।


১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ১৩ নভেম্বর। এক বিশ্বকাপের আমেজ শেষ না হতেই আরেক বিশ্বকাপের আগমণ।


অস্টেলিয়া বিশ্বকাপেও ১২ দল অংশগ্রহণ করবে। এর মধ্যে বিশ্বকাপের মূলপর্বে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা। ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে।


বাকি ৪ দল বাছাই পর্ব খেলে আসতে হবে। প্রথম রাউন্ডে ৮ দল খেলবে সেখান থেকে ৪ দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 


চলতি বছরের শুরুর দিকেই ওমান ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বাছাইপর্বের খেলা।


সুপার টুয়েলভে গ্রুপ ১-এ যারা খেলবেঃ

১. অস্টেলিয়া 

২. নিউজিল্যান্ড

৩. ইংল্যান্ড 

৪. আফগানিস্তান 

আর বাকি দুই দল প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ এর রানার্সআপ।


সুপার টুয়েলভে গ্রুপ ২-এ  যারা খেলবেঃ 

১. বাংলাদেশ 

২. ভারত 

৩. পাকিস্তান 

৪. দক্ষিণ আফ্রিকা 

আর বাকি দুই দল প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর রানার্সআপ এবং গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন।


বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর গ্রুপ ‘এ’ এর রানার্সআপের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে হোবার্টে। ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে। ৩০ অক্টোবর ব্রিসবেনে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়নের মুখোমুখি হবে বাংলাদেশ।


২ নভেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৬ নভেম্বর মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।



আরও পড়ুনঃ আবারও ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন