নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে বাংলাদেশের পরাজয়

 






আজ (১১ জানুয়ারি)  নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেষ্ট ম্যাচে বাংলাদেশের পরাজয়। দ্বিতীয় টেষ্ট ম্যাচে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। 


৯ জানুয়ারি দ্বিতীয় টেষ্ট ম্যাচে বাংলাদেশে নিউজিল্যান্ডের ম্যাচ মাঠে গড়ায়। ম্যাচটি শুরু হয় নিউজিল্যান্ডের হাগলি ওভাল স্টেডিয়ামে। 


বাংলাদেশ আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়  বাংলাদেশ। ফলে ব্যাটিং এ নামে নিউজিল্যান্ড। ওপেনিং করেন টম লাথাম ও ইয়াং। 


প্রথম টেষ্টে রান না পাওয়া টম লাথাম বাজিমত করেন দ্বিতীয় টেষ্ট ম্যাচে। একাই করেন ৩৭৩ বলে ২৫২ রান তার ব্যাট থেকে আসে ৩৪ টি চার ও ২ টি ছয়।


টম লাথামের অসাধারণ ইনিংসে এগিয়ে যায় নিউজিল্যান্ড। লাথামের সাথে দূরদান্ত ইনিংস খেলেছেন ইয়ং। ইয়াং এর ব্যাট থেকে আসে ১১৪ বলে ৫৪ রান।


ইয়ং কে ফেরান শরিফুল ইসলাম। তারপর মাঠে নামে নিউজিল্যান্ডের আরেক সেরা ব্যাটার কনওয়ে। 


প্রথম টেষ্টের পর দ্বিতীয় টেষ্ট ম্যাচেও দারুণ খেলেছে কনওয়ে। ১৬৬ বলে ১০৯ রান ফেরেন কনওয়ে।


এরপর মাঠে নামে ট্রেইলর তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৮ রান।


তারপর শেষ মুহূর্তে ম্যাচের হাল ধরেন ব্লান্ডেল। তিনি করেন ৬০ বলে ৫৭ রান। ফলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ ৫২১/৬ রান।


ফলে জবাবে ১ম ইনিংসের ব্যাটিং এ নামে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বোলিং দাপটের কাছে বাংলাদেশের ব্যাটাররা কোনো রান করতে পারেনি তেমন। 

আরও পড়ুনঃ ইংল্যান্ড এফ এ কাপে বড় জয় পেয়েছে চেলসি


বাংলাদেশের হয়ে ১ম ইনিংসে ফিফটি করেন  ইয়াসির আলি। তিনি করেন ৯৫ বলে ৫৫ রান। নুরুল হাসানের ব্যাট থেকে আসে ৬২ বলে ৪১ রান।


ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ হয় ১২৬/১০ রান।


এরপর আবারও বাংলাদেশ কে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং পাঠায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং সুবিধা করতে পরেনি বাংলাদেশের। 


দ্বিতীয় ইনিংসে ও কেউ খুব একটা সুবিধা করতে পরেনি বাংলাদেশে। ম্যাচের মাঝ পথে আশার আলো দেখাচ্ছিলেন লিটন দাস। 


দ্বিতীয় টেষ্ট ম্যাচে বাংলাদেশের হয়ে একটি সেঞ্চুরি করেন লিটন দাস। লিটনের ব্যাট থেকে আসে ১১৪ বলে ১০২ রান।


তারপর আর কেউ রান করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ হয় ২৭৮/১০ রান।


ফলে নিউজিল্যান্ডের কাছে ১১৭ রান ও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। 


আরও পড়ুনঃ ইংল্যান্ড এফ এ কাপে ম্যানচেষ্টার ইউনাইটেড এর জয়



Your code : H43J5L



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন