ইংল্যান্ড এফএ কাপে বড় যে পেয়েছি চেলসি

 






রাতে ইংল্যান্ডের এফ এ কাপে বড় জয় পেয়েছে চেলসি। চেলসির প্রতিপক্ষ ছিল চেস্টারফিল্ড। বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে মাঠে নামে চেলসি ও চেস্টারফিল্ড।


দূরদান্ত ম্যাচর খেলে চেলসি খেলোয়াড়রা। ম্যাচের মাত্র ৬ মিনিটে গোলের দেখা পায় চেলসি। দলের হয়ে প্রথম গোলটি করেন ওয়েনার।


তারপর দ্বিতীয় গোলটি করেন হাডসন ওদোই। তিনি ১৮ মিনিটে দ্বিতীয় গোর করে দল কে এগিয়ে নিয়ে যায়। ফলে ব্যবধান ২-০ হয়ে যায় মাত্র ১৮ মিনিটে। 


এরপর মাত্র ২ মিনিটের ব্যবধানে ৩য় গোল পায় চেলসি। তৃতীয় গোলটি করেন চেলসির সেরা স্ট্রাইকার লুকাকু। 


তারপর ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পায় চেলসি। গোলটি করেন ক্রিস্টেনসেন তার করা গোলে দল ৩-০ তে এগিয়ে যায়।


ফলে প্রথম হাফ টাইম শেষ হয় ৪-০ গোলের ব্যবধান। এরপর আবারও দুই দল মাঠে নামে। 


বিরতির পর ৫৫ মিনিটে পেনাল্টি পায় চেলসি। চেলসির হয়ে পেনাল্টি থেকে গোলটি করেন জিয়েখ।


এরপর ম্যাচের ৮০ মিনিটে গোল করেন  চেস্টারফিল্ডের আসান্তে। এই একমাত্র গোলটি ছিল তাদের শান্তনা। 


ফলে চেলসির কাছে ৫-১ ব্যবধানে ম্যাচ হারে চেস্টারফিল্ড। খেলার পজিশনে সব সময় এগিয়ে ছিল চেলসি।



আরও পড়ুনঃ গুগল ম্যাপের সাহায্যে লোকেশন শেয়ার



*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন