এসএসসি পরিক্ষায় ১৮ প্রতিষ্ঠানের সবাই ফেল






আজ ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হয়েছে। এরই মধ্যে অনলাইন ও মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখা যাবে।

 এবারের পরিক্ষায় গড় পাস ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরিক্ষার্থী পাস করেছে। আগের চেয়ে পাসের হার বেড়েছে প্রায় ১০ দশমিক ৭১ শতাংশ। 

বেলা ১১ টা ৪৫ মিনিটে ফলাফল প্রকাশ করা হয়। গণভবন থেকে ফলাফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এবারের এসএসসি পরিক্ষায় সারা দেশের ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

আগের বছর ১০৪ টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। তার হিসাবে এবার অনেক কমে এসেছে । 

এবার এসএসসি পরিক্ষায় মোট পরিক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এবছর শতাভাগ পাস করেছে ৫ হাজার ৪৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান।



আরও পড়ুনঃ যেভাবে এসএসসি ফলাফলের বিরুদ্ধে বোর্ড চ্যালেঞ্জ করবেন

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন