আগামীকাল এসএসসির ফলাফল প্রকাশিত হবে। ফলাফলের কপি প্রথমে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তারপর ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করবেন। আগামীকাল রেজাল্ট দুপুর ১২ টায় প্রকাশিত হবে।
পরে রেজাল্ট অনলাইনে ও মোবাইলে এসএমএসের মাধ্যমে দেখতে পারবে শিক্ষার্থীরা। নিজ নিজ প্রতিষ্ঠানে ও জানতে পারবে রেজাল্ট সম্পর্কে।
যদি কারো রেজাল্ট খারাপ হয় তাহলে সে শিক্ষার্থী রেজাল্ট পুনঃনিরক্ষণের জন্য আবেদন করতে পারবে।
ফলাফল পুননিরীক্ষণের জন্য আগামী ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও টেলিটক লিমিটেড এর বিজ্ঞপ্তি তে জানিয়ে দেওয়া হবে।
সকল বোর্ডের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
করোনা ভাইরাসের কারণে এবার ও ভিন্ন ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়। শুধু গ্রুপভিত্তিক আলাদা পরিক্ষা নেওয়া হয়েছে। বিজ্ঞান,মানবিক ও ব্যবসা শিক্ষা।
আরও পড়ুনঃ ঘরে বসে যেভাবে দেখবেন এসএসসির রেজাল্ট