শেরপুরকে ব্যান্ডিং করছে শেরপুর বার্তা ফেসবুক পেইজ।
মোঃ বেলাল হোসাইন, শেরপুর।
শেরপুর বার্তা নামই যেমনি একটি ব্যান্ড। ঠিক তেমনি শেরপুর জেলার পরিচিতি সমগ্র বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে শেরপুর বার্তা ফেসবুক পেইজ। এটি ইংরেজি বানান Sherpur Barta নামে বেশি পরিচিত।
শেরপুর বার্তা শেরপুর জেলার একটি অনলাইন নিউজ পেইজ। এখানে শেরপুর জেলায় ঘটে যাওয়া প্রতি মিনিটের খবর প্রকাশিত হয়ে থাকে একঝাক প্রাণবন্ত সেচ্ছাসেবীদের মাধ্যমে। শেরপুর বার্তা পেইজটি শেরপুর জেলার সকল খবরাখবর প্রকাশ করে সবার আগে। এমনি শেরপুর জেলার আনাচে-কানাচেতে কোনো অনুষ্ঠান হলে শেরপুর বার্তা পেইজটির লাইভের মাধ্যমে শেরপুর জেলার সকল মানুষ মুহুর্তের মধ্যেই দেখতে পারে।
আমরা শেরপুর বার্তা টিমের সাথে কথা বলে জানতে পেরেছি যে, বাংলাদেশের গারো পাহাড়ি এলাকা নিয়ে অবস্থিত শেরপুর জেলা। বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে শেরপুর জেলাকে চিনে না। তাই শেরপুর জেলাকে সকলের মাঝে পরিচিত করে তুলতে আমরা শেরপুর বার্তা নামে একটি ফেসবুক পেইজ খুলি এবং এখানে শেরপুর জেলার প্রতিটি ইউনিয়ন থেকে আমরা সেচ্ছাসেবীদের মাধ্যমে প্রতি মিনিটের খবর প্রকাশিত করে থাকি। এছাড়া শেরপুর জেলার অন্যতম আকর্ষণীয় জায়গা, বিভিন্ন স্থাপনা, অনুষ্ঠান লাইভ করার মাধ্যমে আমরা শেরপুরবাসী দেশের বুকে পরিচিত করে চাচ্ছি। আশা করি আমরা সফল হবো।
আমরা শেরপুর বার্তা পেইজটি ভিজিট করে দেখেছি। শেরপুর বার্তা শুধু শেরপুর জেলা নয় ইতিমধ্যে শেরপুর জেলার বাইরেও ভালো সুনাম অর্জন করেছে। শেরপুর জেলার চলমান ইউপি নির্বাচনের প্রতি মিনিটের আপডেট প্রকাশ করেছে শেরপুর বার্তা।
শেরপুর জেলায় ঘটে যাওয়া সকল খবর এখন হাতের মুঠোয় এনে দিয়েছে শেরপুর বার্তা।
জেলাকে বাংলাদেশের বুকে পরিচিত করতে শেরপুর বার্তা ফেসবুক টিমের এই ছোট্ট প্রয়াস এখন সফলতার হাতছানি দিয়ে ওঠেছে।
বর্তমানে শেরপুর জেলার যেকোনো লোকাল খবর জানতে সকলেই শেরপুর বার্তা ফেসবুক পেইজের মুখাপেক্ষী হচ্ছে।
শেরপুর বার্তা পেইজটির লিংকঃ- https://www.facebook.com/SherpurBartaOfficial/