২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরার কে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা আবরারের রুমে গিয়ে তার ব্যবহার করা ল্যাপটপ মোবাইল ফোন নিয়ে নেন।
এরপর ঐ কক্ষে আবরার কে নির্মম ভাবে হত্যা করে। পরে রাত তিনটার দিকে শেরেবাংলা হলের সিড়ি থেকে তার লাশ উদ্দার করে পুলিশ।
এ ঘটনার পর আবরারের বাবা বাদী হয়ে ১৯ জন কে আসামি করে মামলা করেন। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। আসামিদের মধ্যে ২২ জন কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৩ জন পলাতক আছে।
বুধবার (৮ ডিসেম্বর) আজ দুই বছর তিন মাস পর এ মামলার রায় ঘোষণা করেন আদালত।