বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ ম্যাচের সময়সূচি প্রকাশিত হয়েছে।




আজ প্রকাশিত হলো বাংলাদেশ মেয়ে ক্রিকেট টিমের বিশ্বকাপের খেলার সময়সূচি। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।  

এবার ২০২২ সালে নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপ। আসর শুরুর দ্বিতীয় দিনে ৫ ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

৪ ই মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৮ টি দল। বিশ্বকাপে ম্যাচ সংখ্যা ৩১ টি এছাড়াও প্রথম রাউন্ডে খেলা হবে ২৮ টি ম্যাচ।

প্রথম রাউন্ডে হওয়া ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে ২৭ মার্চ। দুই সেমিফাইনাল হবে ৩০ ও ৩১ মার্চে। ৩ এপ্রিল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

৫ মার্চ - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ডানেডিন
৭ মার্চ - বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ডানেডিন
১৪ মার্চ - বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যামিল্টন
১৮ মার্চ- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, তাউরাঙ্গা
২২ মার্চ - বাংলাদেশ বনাম ভারত, হ্যামিল্টন
২৫ মার্চ - বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়েলিংটন
২৭ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ওয়েলিংটন

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন