বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা




 মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ৬ঃ৩৩ মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার কিছুক্ষণ পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

তিন বাহিনীর একটি দল গার্ড অব অনার দেন। তারপর এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। তারপর সাধারণ মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন